সপ্তাহান্তে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া?
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৮.০০: আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই মুহূর্তে বঙ্গোপসাগরে কোথাও কোনও নিম্নচাপ অঞ্চল নেই। যার ফলে রাজ্যে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের আবহাওয়া থাকবে শুষ্ক। কিছু জেলায় সকালের দিকে কুয়াশা থাকবে। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও একটু নামতে পারে। উত্তুরে হাওয়ার প্রভাবও বাড়বে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের সব জেলাতেই ঠান্ডার প্রভাব স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও কিছুটা নেমে যেতে পারে। পার্বত্য এলাকায় আগামী কিছুদিন মাঝারি কুয়াশা থাকবে।