অবশেষে প্রকাশ্যে এল কিয়ারা–সিদ্ধার্থ কন্যার ছবি, কী নাম রাখলেন মেয়ের?

November 28, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:১৯: বলিউডের জনপ্রিয় জুটি কিয়ারা আডবাণী এবং সিদ্ধার্থ মালহোত্রা এ বছর তাঁদের কোলজুড়ে এসেছে কন্যাসন্তান। ১৫ জুলাই মুম্বইয়ের রিলায়েন্স হাসপাতালে জন্ম নেয় তাঁদের মেয়ে, আর তার পরদিনই একটি আবেগঘন ইনস্টাগ্রাম পোস্টে কিয়ারা জানিয়ে দেন সুখবর। বহুদিন অপেক্ষার পর অবশেষে প্রকাশ্যে এল ছোট্ট রাজকুমারীর নাম— সারায়াহ মালহোত্রা। ইনস্টাগ্রামে শেয়ার করা ঘোষণায় কিয়ারা লিখেছেন,
“আমাদের প্রার্থনা থেকে আমাদের কোলে… আমাদের আশীর্বাদ, আমাদের রাজকন্যা, Saraayah Malhotra।”

সবুজ ব্যাকগ্রাউন্ডে নবজাতকের ছোট্ট পায়ের ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। সেলিব্রিটি বন্ধু ও ভক্তদের শুভেচ্ছাবার্তায় ভরে যায় কমেন্ট সেকশন। বরুণ ধাওয়ান থেকে মণীশ মালহোত্রা— সবার শুভেচ্ছায় মেতে ওঠে নেটদুনিয়া।

নামটির অর্থ কী?
বিভিন্ন বেবি নেমিং সাইট অনুযায়ী, ‘Saraiyah’ নামটি এসেছে হিব্রু শব্দ ‘Sarai’ থেকে, যার অর্থ ‘রাজকন্যা’। বাইবেল অনুযায়ী, এটি ‘Sarah’-এর প্রাথমিক রূপ। ২০০৭ সালের দিকে আধুনিক রূপ Saraiyah প্রচলিত হতে শুরু করে, যার সঙ্গে জুড়ে আছে সৌন্দর্য, সৌভাগ্য এবং ঐশ্বরিকতার অর্থ। তবে কিয়ারা-সিদ্ধার্থ বানানে সামান্য পরিবর্তন এনে নামটিকে আরও ব্যক্তিগত ও আলাদা করে তুলেছেন।

মেয়ের জন্মের পর দম্পতি সকলের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানিয়ে অনুরোধ করেছিলেন ব্যক্তিগত সময়কে সম্মান করতে। মিডিয়াকে ধন্যবাদ জানিয়ে তাঁরা পাঠিয়েছিলেন প্যাস্টেল-পিঙ্ক রঙের মিষ্টির বাক্সও।

‘শেরশাহ’ (২০২১) ছবির শুটিং মূহূর্ত থেকেই শুরু তাঁদের প্রেমকাহিনি। বহু অনুমানের পর ২০২৩ সালে রাজকীয় অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। আর এখন সারায়াহর জন্মে নতুন অধ্যায়ে পা দিলেন বলিউডের এই পাওয়ার কাপল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen