টলি থেকে বলি, বড়দিনের আমেজে ভাসছেন তারকারা, দেখুন ছবি
এ বছর প্রথমবারের মতো সন্তানকে নিয়ে বড়দিন উদযাপন করছেন রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া। পরিণীতির সোশ্যাল পোস্টে সেই মুহূর্তের উচ্ছ্বাস স্পষ্ট দেখা গেল।
টলিপাড়ার ছন্দে নুসরত জাহানও ছেলের ঈশানের সঙ্গে লাল পোশাকে পরিবারকে নিয়ে সাজানো ক্রিসমাস ট্রির সামনে হাসিমুখে ছবি শেয়ার করেছেন।
এদিকে মিমির বড়দিনটা আবার একটু আলাদা কাটল। তিনি এ বছর দুস্থ শিশুদের ‘সিক্রেট সান্টা’ হয়ে উপহার আর ভালোবাসা তুলে দিলেন তাদের হাতে।
গৌরব চক্রবর্তী ও রিধিমা ঘোষও একরত্তি ধীরের সঙ্গে রঙিন পোশাকে জমজমাট বড়দিনের সেলিব্রেশন ভাগাভাগি করলেন।
টলিপাড়ার জনপ্রিয় যুগল কৌশানী মুখোপাধ্যায় ও বনি সেনগুপ্ত পোষ্যকে সঙ্গে নিয়ে লাল সাজে আদুরে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানালেন।
অহনা দত্ত মীরাকে সঙ্গে নিয়ে মা হওয়ার পর প্রথম বড়দিনটি সপরিবারে আনন্দে কাটালেন। আর রূপসা চট্টোপাধ্যায় স্বামী সায়নদীপ ও একরত্তি ছেলেকে নিয়ে ভালোবাসায় ভরা কিছু ছবি পোস্ট করে বড়দিনের শুভেচ্ছা জানালেন।
তমান্না ভাটিয়া রাতে বাড়িতেই বড়দিন উদযাপন করলেন। সাজপোশাক, আলো-ঝালোর সঙ্গে নিজের কিছু ছবি পোস্ট করে তিনি শুভেচ্ছা ছাড়লেন অনুরাগীদের জন্য।